বাড়িজাতীয়টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফুর, সম্পাদক শামীম

টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফুর, সম্পাদক শামীম

 

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম আল মামুন। ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক এবং এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ