বাড়িজাতীয়প্রকাশিত সংবাদের প্রতিবাদে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

রোববার (২৬ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফুল ইসলাম সরকার বলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের যুবক সজীব মিয়া আহত হওয়ার ঘটনায় তাকে জড়িয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। রাজনৈতিক ও সামাজিকভাবে তার অবস্থানে ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।
শরীফুল ইসলাম দাবি করেন, সজীব মিয়াকে মারধরের ঘটনায় তিনি বা তার কোনো রাজনৈতিক সহযোগীর সম্পৃক্ততা নেই। এ ধরনের প্রচারণা তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মিথ্যা ও বিভ্রান্তিকর এসব প্রচারণায় কেউ বিভ্রান্ত হবেন না।”
সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম আরও বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। প্রকাশ্যে চলাফেরা করায় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলেও দাবি করেন তিনি।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ