বাড়িজাতীয়গাজীপুরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আরেকজন এখনও নিখোঁজ

গাজীপুরে দুর্গা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আরেকজন এখনও নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা পূজা উপলক্ষে তুরাগ নদীতে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে অংকিতা নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তন্ময় নামের আরও এক শিশু। ডুবুরি দল তার সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা বিসর্জন দেখতে তুরাগ নদীতে অর্ধশতাধিক নৌকা ভিড় করে। একপর্যায়ে কয়েকটি নৌকা একে অপরের সঙ্গে ধাক্কা খেলে একটি নৌকা ডুবে যায়। এতে অনেকে পানিতে পড়ে যান। অধিকাংশই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অংকিতা ও তন্ময় পানিতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, “শুক্রবার সকালে অংকিতার লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ তন্ময়ের সন্ধানে আমাদের ডুবুরি দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ