শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
No menu items!
বাড়িআবহাওয়াকালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি বোরো ধান নষ্ট, ঘরবাড়ি বিধ্বস্ত; দুর্ভোগে মানুষ

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি বোরো ধান নষ্ট, ঘরবাড়ি বিধ্বস্ত; দুর্ভোগে মানুষ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ, বরমী ও গাজীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে আকস্মিক এ ঝড় আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টিতে মাঠের বোরো ধান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ধানগাছ নুইয়ে পড়েছে এবং শিলার আঘাতে আধাপাকা ধানের শীষ ভেঙে গেছে। এতে চলতি মৌসুমে ভালো ফলনের আশা ভেঙে পড়েছে কৃষকদের।
একাধিক কৃষক জানান, হঠাৎ শুরু হওয়া ঝড়ে মুহূর্তের মধ্যেই তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। একজন কৃষক বলেন, “ঘরের চাল উড়ে গেছে, মাঠের ধানও নষ্ট হয়েছে। এখন কীভাবে চলব বুঝতে পারছি না।”
ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় বহু গাছপালা উপড়ে পড়ে। কোথাও কোথাও গাছ বসতঘরের ওপর পড়ে টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কাঁচা ও আধাপাকা ঘরের চাল উড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
ঝড়ের পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে এলাকাজুড়ে দুর্ভোগ দেখা দেয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ