বাড়িখেলাধুলাচারবার তাদের ভবিষ্যদ্বাণীই হয়েছিল সঠিক, এবারও জানালো বিশ্বচ্যাম্পিয়ন হবে কারা

চারবার তাদের ভবিষ্যদ্বাণীই হয়েছিল সঠিক, এবারও জানালো বিশ্বচ্যাম্পিয়ন হবে কারা

ফুটবল বিশ্বকাপের সবশেষ চার আসরেই সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। দুইদিন পর শুরু হচ্ছে আরও একটি বিশ্বকাপ। এই আসরেও কারা চ্যাম্পিয়ন হবে জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইএ স্পোর্টসের সর্বশেষ সিমুলেশনে শিরোপাজয়ী হিসেবে উঠে এসেছে স্পেনের নাম। প্রতিষ্ঠানটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে,  ‘আমরা টানা চারবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছি। এবারও আমরা সিমুলেশন চালিয়েছি। পরের চ্যাম্পিয়ন? স্পেন।’

ইএ স্পোর্টস তাদের পূর্বাভাস তৈরি করে উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে। খেলোয়াড়দের পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম এবং কৌশলগত প্রবণতাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়।

এর আগে, ২০১০ সাল থেকে বিশ্বকাপ নিয়ে ধারাবাহিকভাবে পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। তাদের পূর্বাভাস অনুযায়ী ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। চার আসরেই তাদের অনুমান বাস্তব ফলের সঙ্গে মিলে যায়।

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জুলাই।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ