বুধবার, মার্চ ১১, ২০২৬
No menu items!
বাড়িরাজনীতিজাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন নিয়ে আলোচনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। সেদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ