বাড়িজাতীয়সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির সংসদীয় দলের বৈঠক, ডেপুটি স্পিকার পদে জামায়াতকে...

সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির সংসদীয় দলের বৈঠক, ডেপুটি স্পিকার পদে জামায়াতকে প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন আজ বুধবার (১১ মার্চ) ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে কেন্দ্র করে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রথম অধিবেশনের কার্যপ্রণালি, সভাপতি নির্বাচন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
এ প্রস্তাবের বিষয়ে জামায়াতে ইসলামী এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আজ বিরোধী দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে প্রথম অধিবেশনের কার্যক্রম ও দলীয় কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করছেন সংসদ নেতা। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ