বাড়িজাতীয়ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেবো: জামায়াত আমির

ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেবো: জামায়াত আমির

ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে আমিও রাস্তায় নামবো, সবার আগে আমি বুক পেতে দেবো বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (০৩ জুন) রাতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ইসলামী ব্যাংক কোনো দলের নয়। এটা জনগণের ব্যাংক। যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ব্যাংক। আমি বলবো, যারা ব্যাংকে আমানত রেখেছেন তাদের ওপর যদি গুলি ছোড়া হয় তাহলে আমি নিজেও সবার আগে বুক পেতে দিয়ে বলবো আগে আমার বুকে গুলি চালান। তার পর গ্রাহকদের ওপর গুলি চালাবেন। এই ব্যাংক দেশের সবার।

ডা. শফিকুর রহমান বলেন, একজন ফ্যাসিস্টের দোসরকে ইসলামী ব্যাংকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো, একজন ঋণখেলাপির স্বামী কি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে?

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ