বাড়িজাতীয়গাজীপুরে  হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে  হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় আসামী শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার বাসিন্দা গাউজ মিয়ার ছেলে এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন গত ৫ আগস্ট সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দায়ের করা ৩৬ নম্বর হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার ভোররাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে  গ্রেপ্তার করা হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ