শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
No menu items!
বাড়িইসলামহজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়

চলতি মৌসুমের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে রাত সাড়ে ১২টার দিকে উড়োজাহাজে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, “আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে।” পাশাপাশি তিনি হজযাত্রীদের সুস্বাস্থ্য নিয়ে দেশে ফেরার কামনাও করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। কিন্তু এবারের হজের ব্যবস্থাপনা ফেব্রুয়ারির শুরুতেই সম্পন্ন হয়ে যায়। ফলে নতুন করে বড় ধরনের পরিবর্তনের সুযোগ কম ছিল।” এরপরও সরকার চেষ্টা করে হজের খরচ প্রায় ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী বছর হজযাত্রীদের খরচ আরও কমানো এবং ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা রয়েছে, যাতে তাদের কষ্ট কম হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ