বাড়িজাতীয়শ্রীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, রেল যোগাযোগ বন্ধ

শ্রীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ