সময়ের সাথে তাল মিলিয়ে চলছে অনলাইন নিউজ পোর্টালগুলো। ইতোমধ্যে তার প্রমাণ রেখেছে পোর্টালগুলো প্রতিমুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করে।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘স্বদেশ সমাচার ডট কম ’।
১৩ মে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিবন্ধনের জন্য প্রাথমকিভাবে অনুমোদন ‘স্বদেশ সমাচার ডট কম’কে নিবন্ধন দেয়া হলো।
প্রাথমিকভাবে নিবন্ধনের পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।
এই নিবন্ধন পাওয়ায় স্বদেশ সমাচার ডট কমের প্রকাশক ও সম্পাদক মো নিজাম উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে।
