বাড়িজাতীয়ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেলে ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর আগে ঈদুল ফিতরের ছুটিতে চালু ছিল মেট্রোরেল।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ