বাড়িজাতীয়অফিসগামীদের জন্য মেট্রোরেলের নতুন সময়সূচি

অফিসগামীদের জন্য মেট্রোরেলের নতুন সময়সূচি

অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি নির্ধারণ করছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। আগামী ২১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) এ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি। ৩১ মে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ