টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বাসাইল দক্ষিণপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।আটক হাজী মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।জানা যায়, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাজী মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলে সেনাবাহিনীর অভিযানে আ.লীগের সভাপতি গাউস আটক
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
Please login to comment
0 Comments
সবচেয়ে পুরাতন
আরো দেখুন
