বাড়িআন্তর্জাতিকযোগ করা সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

যোগ করা সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জাপানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে নাটকীয় এই জয় তুলে নেয় সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ব্রাজিল। তবে জাপানের সুশৃঙ্খল রক্ষণভাগের কারণে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ৩০তম মিনিটে মাঝমাঠে দানিলোর ভুল পাস কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন কাই সুগা। বক্সের বাইরে থেকে নেওয়া তার নিচু শট জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে গ্যাব্রিয়েল মাগালহায়েসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এরপর একের পর এক আক্রমণে জাপানের রক্ষণভাগকে চাপে রাখে ব্রাজিল। তবে জাপানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া হয়।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রুনো গিমারায়েসের বাড়ানো বল থেকে মার্টিনেজ বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জাপানের জালে বল পাঠিয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ের ফলে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ