বাড়িআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক শান্তিচুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক শান্তিচুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি

দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত, উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহাসিক এক শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন।

সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ জানান, নিবিড় আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় উভয় পক্ষ লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছে।
তিনি বলেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এর আগে চলতি সপ্তাহে মধ্যস্থতাকারীদের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে চুক্তি বাস্তবায়নের কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বিবৃতিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই সঙ্গে সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বের কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
শাহবাজ শরিফের ঘোষণার কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।”
একই পোস্টে ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উন্মুক্ত করার ঘোষণা দেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প লেখেন, “বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও।”
বিশ্লেষকদের মতে, চুক্তিটি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা প্রশমিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে চুক্তির বিভিন্ন শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।
সূত্র: বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ