বাড়িআন্তর্জাতিকমাইন পুতে রাখছে ইরান, ভয়ে হরমুজে জরুরি সতর্কতা জারি মার্কিন নৌবাহিনীর

মাইন পুতে রাখছে ইরান, ভয়ে হরমুজে জরুরি সতর্কতা জারি মার্কিন নৌবাহিনীর

হরমুজ প্রণালিতে ইরান মাইন পুতে রাখছে উল্লেখ করে এই সামুদ্রিক এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বার্তায় জাহাজ মালিক, অপারেটর ও নাবিকদের হরমুজ প্রণালিতে চলমান বিপজ্জনক সামরিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় আঞ্চলিক হুমকির মাত্রা ক্রিটিক্যাল বা অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করা হয়।

মার্কিন পক্ষের অভিযোগ, ইরান কৌশলগত এই জলপথে বিপজ্জনক ও অবৈধভাবে মাইন পেতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা জাহাজ ও নাবিকদের জন্য ঝুঁকি তৈরি করছে।

পরামর্শে বলা হয়েছে, হরমুজ প্রণালির ট্রাফিক সেপারেশন স্কিম (টিএসএস) এড়িয়ে চলতে হবে। যাত্রার আগে মার্কিন নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। সার্বক্ষণিক রেডিও যোগাযোগ বজায় রাখতে হবে।
মার্কিন বাহিনীর নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া সতর্ক করা হয়েছে, কোনো জাহাজকে যদি মাইন পাতা বা মাইন পাতা কার্যক্রমে সহায়তা করতে দেখা যায়, তাহলে আত্মরক্ষার স্বার্থে মার্কিন বাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করতে পারে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ