বাড়িআন্তর্জাতিকবিশ্ববাজারে বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা নতুন করে বাড়ার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ও ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

এর আগে গত মাসের শেষ দিকে একই ধরনের সংঘাত ও সরবরাহ ব্যাহত হওয়ার কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারেরও বেশি উঠেছিল। পরে কূটনৈতিক সমাধানের আশায় দাম কিছুটা কমে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯৭ ডলারে নেমে আসে।

তবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল মজুতও কমে এসেছে। পাশাপাশি আসন্ন গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে জ্বালানির চাহিদা বাড়ার সম্ভাবনাও দাম বৃদ্ধির চাপ তৈরি করছে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ বলেছে, বর্তমান পরিস্থিতিতে তেলের বাজার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হতে পারে।সূত্র :

সূত্র: দ্য গার্ডিয়ান

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ