বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
No menu items!
বাড়িআন্তর্জাতিকন্যাশনাল লন্ড্রি ডে: পরিচ্ছন্নতা ও স্বস্তির বার্তা নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি

ন্যাশনাল লন্ড্রি ডে: পরিচ্ছন্নতা ও স্বস্তির বার্তা নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি

প্রতিদিনের একটি সাধারণ কাজ হলেও কাপড় ধোয়া আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু পোশাক পরিষ্কার রাখে না, বরং আমাদের সতেজতা বজায় রাখে এবং দৈনন্দিন জীবনকে আরও গোছানো করে তোলে। এই কাজটির গুরুত্ব তুলে ধরতেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে ন্যাশনাল লন্ড্রি ডে বা বিশ্ব ধোলাই দিবস।

এই দিনের মূল উদ্দেশ্য হলো সেই কাজটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যেটিকে অনেকেই বিরক্তিকর মনে করেন। পাশাপাশি এটি আমাদের মনে করিয়ে দেয়—পরিষ্কার কাপড় পাওয়া কতটা স্বস্তিদায়ক এবং প্রয়োজনীয়। পরিবারের যে সদস্য নিয়মিত কাপড় ধোয়ার দায়িত্ব পালন করেন, তাকে ধন্যবাদ জানানোর জন্যও দিনটি একটি বিশেষ সুযোগ তৈরি করে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, মানুষ যখন থেকেই কাপড় পরা শুরু করেছে, তখন থেকেই তা পরিষ্কার করার প্রয়োজন দেখা দিয়েছে। শুরুতে পুরো কাজটি হাতে করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। ১৮৫১ সালে James King প্রথম ড্রামযুক্ত ওয়াশিং মেশিন তৈরি করেন, যা কাপড় ধোয়ার প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনে। পরবর্তীতে শুকানোর যন্ত্রসহ নানা প্রযুক্তির উন্নয়নে কাজটি আরও সহজ হয়ে ওঠে।
বর্তমানে আধুনিক ওয়াশিং মেশিনের কারণে কাপড় ধোয়া অনেকটাই সহজ হয়ে গেছে। তবে এখনো এমন কোনো যন্ত্র তৈরি হয়নি, যা কাপড় ধুয়ে ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখতে পারে। ২০১৯ সালে Whirlpool Corporation এই দিবসটির সূচনা করে। এর লক্ষ্য ছিল পরিবারের সেই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা নিয়মিত কাপড় ধোয়ার কাজটি করেন এবং আধুনিক প্রযুক্তির সুবিধাগুলোর গুরুত্ব তুলে ধরা। কাপড় ধোয়া হয়তো খুব সাধারণ একটি কাজ, কিন্তু এটি আমাদের জীবনকে আরামদায়ক ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অপরিহার্য। ন্যাশনাল লন্ড্রি ডে সেই সাধারণ কাজটির গুরুত্ব নতুন করে উপলব্ধি করারই একটি উপলক্ষ।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ