বাড়িআন্তর্জাতিকইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন

ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
তবে ট্রাম্প এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্ট্রিট জার্নাল বলছে, মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটিই দেখতে অপেক্ষা করছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এরপর তিনি আবারও ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলে বলেন, আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হয়তো সপ্তাহও লাগবে না।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ