বাড়িআন্তর্জাতিকইরানে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ সৌদি আরবের

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ সৌদি আরবের

ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইসরায়েল-ইরানের চলমান সংঘাতে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

রবিবার (২২ জুন) রিয়াদ থেকে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রোববার এক্স-এ দেওয়া পোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি সৌদি আরব গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।এতে আরো বলা হয়, এই পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং সংঘর্ষ এড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো জরুরি।
এ সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ