বাড়িবিনোদনশাকিবের ‘রাজকুমার’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসছে ঈদের সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছে ১৩টি সিনেমা। তবে মুক্তি প্রতিক্ষীত এ সিনেমাগুলোর ভিড়ে হল মালিক ও দর্শকদের চাহিদার তুঙ্গে রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’- এমনটা জানিয়েছে দেশের বেশকিছু সিনেমা হল মালিক।

এছাড়া সিনেমাটি নিয়ে শাকিবিয়ানদের মাঝেও উদ্দীপনার কমতি নেই। যে কারণে মুক্তির ১০ দিন আগেই ‘রাজকুমার’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

গতকাল সোমবার থেকে সিরাজগঞ্জ জেলার রুটস সিনেক্লাব সিনেমা হলে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। গণমাধ্যমে খবরটি জানিয়েছেন মাল্টিপ্লেক্সটির চেয়ারম্যান সামিনা ইসলাম।

তিনি বলেন, “সোমবার সকাল থেকে ঈদের দিনসহ প্রথম ৭ দিনের টিকিট বিক্রি শুরু করেছি। প্রথমদিনে সাড়াও ভালো পেয়েছি। সরাসরি এসে প্রথমদিনে অনেকেই টিকেট নিয়েছেন। অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনেও ‘রাজকুমার’র বুকিং হচ্ছে। আমরা সিনেমাটি চালানোর ঘোষণা দেওয়ার পর থেকে ফেসবুকের মাধ্যমেও ভালো সাড়া পাচ্ছি।”

আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তার কথায়, “সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন- দেশের সব হল মালিকরাই ‘রাজকুমার’ নিতে চাইছেন। কারণ প্রতিটি হলই ‘প্রিয়তমা’ চালিয়ে লাভবান হয়েছেন। আমরা বুঝে শুনে সিনেমা দিচ্ছি। আমার বিশ্বাস, ‘রাজকুমার’ চালিয়েও তারা লাভবান হবেন।”

পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আরও আছেন এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ, আনোয়ার, আহমেদ শরীফ প্রমুখ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ