রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
No menu items!
বাড়িশিক্ষানয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষা, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকায়, সবচেয়ে কম বরিশালে

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষা, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকায়, সবচেয়ে কম বরিশালে

চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৩৯৮ জন। মোট কেন্দ্র রয়েছে ২ হাজার ৪৯০টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি। শিক্ষাবোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষাবোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন এবং ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে কেন্দ্র ৫১০টি এবং প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।
অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডে সবচেয়ে কম ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে কেন্দ্র রয়েছে ২১৬টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।
রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। এ বোর্ডে কেন্দ্র ২৭৪টি এবং প্রতিষ্ঠান ২ হাজার ২৭৯টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। কেন্দ্র রয়েছে ২৭৭টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ৮২২টি।
যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। এ বোর্ডে কেন্দ্র ২৯৯টি এবং প্রতিষ্ঠান ২ হাজার ৫৭২টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। কেন্দ্র ২১৮টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ২১৮টি।
সিলেট শিক্ষা বোর্ডে ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে কেন্দ্র ২২৫টি এবং প্রতিষ্ঠান ৯৭৩টি।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। কেন্দ্র রয়েছে ২৮৩টি এবং প্রতিষ্ঠান ২ হাজার ৮১০টি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৯২৬ জন এবং ছাত্রী ৫২ হাজার ৪৩৩ জন। এ বোর্ডে কেন্দ্র ১৮৮টি এবং প্রতিষ্ঠান ১ হাজার ৩৩৮টি।
এবারের এসএসসি পরীক্ষায় বোর্ডভিত্তিক সর্বোচ্চ পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ