বাড়িঅর্থনীতিভোলায় দেশের ২৯তম গ্যাসক্ষেত্র পেল বাপেক্স

ভোলায় দেশের ২৯তম গ্যাসক্ষেত্র পেল বাপেক্স

ভোলার ইলিশায় নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র, এ থেকে ৩০ বছর গ্যাস উৎপাদন করা যাবে।

বাপেক্স সূত্রে জানা গেছে, এ গ্যাস ক্ষেত্রটির গভীরতা ৩ দশমিক ৪৪ কিলোমিটার। কূপে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত প্রথম ড্রিলিং স্টেম পরীক্ষায় দেখা গেছে, গভীর স্তরে এর চাপ প্রায় ৩৫০০ পিএসআই এবং গ্যাস প্রবাহ দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট। এ কূপ থেকে গ্যাস উৎপাদন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে মনে করে বাপেক্স।

নতুন এই ক্ষেত্রটিতে ১৮০-২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে বলেও জানায় বাপেক্স।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ