বাড়িজাতীয়মাওনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে ডা. বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা

মাওনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে ডা. বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে ডা: রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা তাদের নতুন কমিটির পক্ষ থেকে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ডা. বাচ্চু নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবির এবং সদস্য সচিব হুমায়ুন কবির। মাওনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি আশরাফ মন্ডল,সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক খন্দকার ইব্রাহিম সহ প্রমুখ।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ