সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে এবারও আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী। দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সময়ের ব্যবধান কম রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। শুরুতে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এ প্রথা অনুসরণ করা হচ্ছে।
সাদ্রা দরবার শরীফের মুসল্লী ইয়াহিয়া চৌধুরী বলেন, বিভিন্ন দেশের চাঁদ দেখার সংবাদ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। সন্দেহ থাকলে রোজা ভেঙে ঈদ উদযাপন করা হয় না। তাই ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা। জানা গেছে, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এ প্রথা চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে একই নিয়মে ঈদ উদযাপন করে
