বাড়িইসলামদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ করে রোজা পালন করতে হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। তাই শুক্রবার ৩০ রমজান পূর্ণ হবে এবং পরদিন শনিবার ঈদ উদযাপিত হবে। এদিকে, এর আগে বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদের তারিখ নির্ধারণ করে। সেসব দেশেও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার তারা ৩০ রমজান পূর্ণ করেছে। ফলে শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ