বাড়িজাতীয়সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির সতর্কতা জারি

সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির সতর্কতা জারি

কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে কোরবানির পশুর কাঁচা চামড়া ভারতে পাচার প্রতিরোধে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার ক্যাম্প পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, এ বছর বিজিবি গরু চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট ছিলো। ঠিক একই ভাবে ঈদের দিন থেকে চামড়া চোরা চালান প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে।

তিনি জানান, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে হবিগঞ্জ থেকে শুরু করে ফেনী জেলা পর্যন্ত মোট ৩২৭ কিলোমিটার সীমান্ত। কুমিল্লা সেক্টরের অধীনে ২৫ বিজিবি ব্যাটালিয়ন, ৬০ বিজিবি ব্যাটালিয়ন, ১০ বিজিবি ব্যাটালিয়ন এবং চার বিজিবি ব্যাটালিয়নকে সতর্ক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি সীমান্ত হওয়ায় এই অঞ্চল দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতের পাচারের প্রবণতা থাকায় এবার আগে থেকেই সতর্ক বিজিবি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ