বাড়িজাতীয়সিলেটে রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত

সিলেটে রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত

 

সিলেট নগরীতে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত ওই ডাক্তারের নাম ডা. রহিমা খানম জেসি (৩২)।তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। ডা. জেসি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নছরের কন্যা।
রবিবার (০৮ জুন) সকাল ১১টার দিকে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে এই ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাক একটি রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাক চালক গাড়ি ফেলে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় লামাবাজার ফাঁড়ির পুলিশ পিকআপটি জব্দ করেছে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ