বাড়িসর্বশেষশৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে তিন সদস্য বহিষ্কার

শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে তিন সদস্য বহিষ্কার

শাহ আলম,কালিহাতী প্রতিনিধি: শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালিহাতী প্রেসক্লাবের তিন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়। প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত সদস্যরা হলেন, রশিদ আহমেদ আব্বাসী, আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত সদস্যরা এখন থেকে প্রেসক্লাবের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং সংগঠনের সদস্য পরিচয় ব্যবহার করতে পারবেন না। তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সম্পূর্ণ তাদের নিজেদের। প্রেসক্লাব বহিষ্কৃত সদস্যদের কোনো অপকর্মের দায়ভার নেবে না।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ