বাড়িজাতীয়যশোরে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত ৩৫ মাদ্রাসা শিক্ষার্থী

যশোরে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত ৩৫ মাদ্রাসা শিক্ষার্থী

যশোরের ঝিকরগাছায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে এতিম ৩৫ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার( ৪ জুন) দুপুরে উপজেলার মিজাপুর উলাশী গোলাপ রহমান হাফিজি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছার গোলাপ রহমান হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মো. নিজাম উদ্দিন,অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান,আমরা এতিম।বাবা- মা নেই।সভাপতি মহোদয় সবসময় বাবা- মায়ের ভূমিকা পালন করেন।মহান আল্লাহ পাকের নিকট ওনার নেক হায়াত কামনা করছি।

গোলাপ রহমান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান,অত্র মাদ্রাসার সভাপতি নিজাম উদ্দিন মাদ্রাসা, শিক্ষক- শিক্ষার্থীদের জন্য নিবেদিত প্রাণ।সবসময় তিনি মাদ্রাসার কল্যাণমূল কাজে একাই এগিয়ে আসেন। প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির ঈদ উপলক্ষে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

গোলাপ রহমান হাফিজিয়া মাদ্রাসার সভাপতি নিজাম উদ্দিন বলেন,শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় ও সামাজিক উন্নয়ন মূলক কাজে তিনি সারাজীবন সহযোগিতা করার ইচ্ছে পোষণ করেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ