বাড়িছবি-ঘরমধুপুরে অবৈধ সীসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৫০ হাজার...

মধুপুরে অবৈধ সীসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৫০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গোপদ এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
অভিযান চলাকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানাটি সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান সফলভাবে পরিচালনায় বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে পরিবেশগত ছাড়পত্রবিহীন ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ