বাড়িলিড নিউজবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৬ জুলাই) রাত ১১টায় সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে অটোচালক বাপ্পি (৩৫) ও আশোকোলা এলাকার বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)। তিনি পেশায় দর্জির কাজ করতেন। আহত ব্যক্তি হলেন আশোকালা গ্রামের টুটু (৪০)।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন জানান, যাত্রী নিয়ে বগুড়া থেকে একটি অটোরিকশা মহাস্থানের দিকে যাচ্ছিল। পথে ঢাকাগামী শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন। আহত অবস্থায় দুজনকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, বাসটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা লাগে। এ সময় বৈদ্যুতিক মিটার থেকে বাসটিতে আগুন লেগে যায়। পরে  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ