বাড়িজাতীয়বাগেরহাটে ডিবি'র অভিযান: ৪ পিস্তল-ম্যাগজিনসহ আটক ১১

বাগেরহাটে ডিবি’র অভিযান: ৪ পিস্তল-ম্যাগজিনসহ আটক ১১

বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে আটক করা হয় তাদের।
আটকরা হলেন- কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তারা সবাই ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তারা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফ জানান, মাইক্রোবাসটি ঝিনাইদহের মহেশপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি চায়না পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৯ রাউন্ড গুলিসহ ওই ১১ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ