বাড়িজাতীয়বলাকা কমিউটার চলে যাওয়ার পর প্ল্যাটফর্মে পড়েছিল অজ্ঞাত মরদেহ

বলাকা কমিউটার চলে যাওয়ার পর প্ল্যাটফর্মে পড়েছিল অজ্ঞাত মরদেহ

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন থেকে বলাকা কম্পিউটার ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর প্লাটফর্মে রেললাইনে পাওয়া গেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। শনিবার বিকেল সাড়ে চারটায় প্লাটফর্মে ওই মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

শ্রীপুর রেলস্টেশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা- কম্পিউটার ট্রেন শ্রীপুর রেল স্টেশনে বিরতি দেয়। এরপর এটি আবার ময়মনসিংহের উদ্দেশ্যে প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পরপরই সেখানে রেললাইনে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখা গেছে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার  হানিফ  বলেন,ট্রেন ছেড়ে যাওয়ার পর অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকার বিষয়টি আমরা জানতে পারি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত নই। স্থানীয় থানার পুলিশ ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। ওই ব্যক্তির পরিচয় মেলেনি

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ