বাড়িজাতীয়বরিশালে ৪ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বরিশালে ৪ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ৩০

বরিশালের গৌরনদী উপজেলায় চারটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কারণে বরিশালগামী বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রিন লাইন বাসের সংঘর্ষ হয়। এর পরপই স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস বলাকা বাসকে পেছন থেকে ধাক্কা দেয়, অন্যদিকে সাকুরা পরিবহনের একটি বাস এসপি গ্রিন লাইননের বাসকে ধাক্কা দেয়।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত সবগুলো যানবাহন জব্দ করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার  বিপুল হোসেন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ