বাড়িজাতীয়টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত দুই, আহত ৩

টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত দুই, আহত ৩

 

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও মুরগি ব্যবসায়ীর মৃত্যূ হয়েছে। এই ঘটনায় উভয় ট্রাকের তিনজন আহত হয়েছে।

নিহতরা হলেন, শেরপুর জেলার বাসিন্দা ও ট্রাক চালক সোহেল এবং মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা আমিনুর।

মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল -যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এসআই কামরুল হাসান নিশ্চিত করেছেন।

কামরুল হাসান  জানান, জামালপুর থেকে ঢাকাগামী হাস-মুরগী বোঝাই ট্রাক সামনে থাকা অপর একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী মারা যায়। এসময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, আইনী প্রক্রিয়াশেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ