বাড়িজাতীয়টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১২

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১২

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। হতাহত সবাই বাসযাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বাঐখোলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাইভাই পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাঐখোলা এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা রডভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত তিনজন বাসযাত্রী ছিলেন। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ