বাড়িজাতীয়টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র  টাঙ্গাইল কার্যালয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট (ফিজিও) ডা: মো: ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমীন সিরাজী, সিআরডিডি সভাপতি আবরার ইউসুফজাই (তনু) প্রমুখ।

সহায়ক উপকরণ হিসেবে সর্বমোট হুইল চেয়ার ৬৫টি, ট্রাই সাইকেল ০৮টি, ফোল্ডিং ওয়াকার ০৩ টি, কর্ণার চেয়ার ০৩ টি, টয়লেট চেয়ার ০৩ টি বিতরণ করা হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ