বাড়িজাতীয়ঝিনাইদহে মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহে মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার সাবদালপুর এলাকায় মোবারকগঞ্জ রেল স্টেশন অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।
মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শাজাহান আলী জানান, মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, লাইনচ্যুত বগি উদ্ধার করতে ঈশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ