বাড়িজাতীয়জুলাই যোদ্ধাদের স্মরণে ঠাকুরগাঁওয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের স্মরণে ঠাকুরগাঁওয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের স্মরণে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর ও সুবিধাবঞ্চিত শিশুরা এতে অংশগ্রহণ করেন।

শুক্রবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি পর্যটন পার্কে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল সুমনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সর্বস্তরের ছাত্র-জনতা যে বিজয় অর্জন করেছিল, তার স্মৃতি ও চেতনা ধরে রাখতেই এই আয়োজন। শিক্ষার্থীদের মাঝে সেই ইতিহাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতাও বিকশিত হবে এমন কর্মসূচির মাধ্যমে।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি বিশেষ কর্মশালাও অনুষ্ঠিত হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ