বাড়িজাতীয়গাজীপুরে তাল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুরে তাল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

 

গাজীপুরের শ্রীপুরে তাল পাড়তে গিয়ে আকরাম হোসেন(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমরাড়ির চালা গ্রামের রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,ডোমবাড়ির চালা গ্রামের জাকারিয়ার তিনটি গাছের তাল কিনেন আকরাম। দুপুরের দিকে গাছে উঠে তাল পাড়ার প্রস্তুতি নেন। এ সময় গাছের পাশে হাই ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি আমার জানা নেই।খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ