বাড়িজাতীয়গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

গাজীপুরের শ্রীপুর গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার(১৫ নভেম্বর)দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্রামীণ ব্যাংকের ভেতর ও বাইরে আগুনের চিহ্ন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরা।
গ্রামীণ ব্যাংকের বারতোপা বাজার মাওনা শাখার ম্যানেজার রেহেনা পারভীন জানান,“দুর্বৃত্তরা অতর্কিতভাবে তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। একটি ব্যাংকের বাউন্ডারির ভেতরে এবং বাকি দুইটি বাউন্ডারির বাইরে বিস্ফোরিত হয়। ঘটনার পর থেকে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।”
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, এমন কোন খবর এখনো পাইনি। খোঁজ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনের আওতায় আনা হবে।”

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ