বাড়িজাতীয়আমতলীতে বাসের চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর, আহত আরও এক

আমতলীতে বাসের চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর, আহত আরও এক

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার এবং তার শ্যালক সাইফুল ইসলাম। আহত হয়েছেন সাইফুলের ছোট ভাই আছাদুল ইসলাম। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সজীব হাওলাদার তার দুই শ্যালক সাইফুল ও আছাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে করে আমতলীর শাখারিয়া এলাকা থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘গাজী সম্রাট পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস শাখারিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ