বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
No menu items!
বাড়িক্যাম্পাসবেফাকের ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫%

বেফাকের ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫%

বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক মিলনায়তনে বেলা ১১টায় বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফলের বিবরণ অনুযায়ী, মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন। পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে বর্তমানে শুধুমাত্র ২০২৬ সালের নতুন ফলাফলই দেখা যাচ্ছে। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফলাফল শাওয়াল মাস থেকে ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছরের ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশের সাতটি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ২ হাজার ৪০৭টি কেন্দ্রে মোট ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫০ হাজার এবং ছাত্রী ছিল ২ লাখ ২৩ হাজার ২০৩ জন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ