বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীসরকারি বাসভবন ‘যমুনা’তে এখনই উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি বাসভবন ‘যমুনা’তে এখনই উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত সরকারি বাসভবন ‘যমুনা’তে উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বর্তমানে গুলশানের নিজ বাসভবনেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে যমুনা পরিদর্শন শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখনই সরকারে বা বিরোধী দলে ছিলেন, তারা সরকারি বরাদ্দ করা বাসায় ওঠেননি। তাদের মতোই বর্তমান প্রধানমন্ত্রীও একই ধারা অনুসরণ করবেন।
আতিকুর রহমান আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
ঈদযাত্রায় যানজট ও সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবার বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে।এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার কাজ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটি প্রস্তুত করা হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ