বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীস্পিকার হাফিজ উদ্দিন আহমদের তিন দিনের ভোলা সফর শুরু আজ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের তিন দিনের ভোলা সফর শুরু আজ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন দিনের সরকারি সফরে ভোলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভোলায় এটি তার প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সড়কপথে বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে পৌঁছে বিকেল ৫টায় তিনি ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় লালমোহন উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন স্পিকার। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিন উপজেলার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভা করার কথা রয়েছে। তৃতীয় দিন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। স্পিকারের এ সফরকে ঘিরে ভোলায় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ