বাড়িআইন-আদালতসংবিধান সংস্কারে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংস্কারে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে সর্বোচ্চ ১৭ সদস্যে পুনর্গঠনের সুযোগও রাখা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের (কক্সবাজার-১) নেতৃত্বে সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম (বরগুনা-২), আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন (বরিশাল-৩), মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (নাটোর-১), সংরক্ষিত নারী আসন-৮-এর সদস্য শাকিলা ফারজানা এবং মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩)।
এ ছাড়া কমিটিতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর (পটুয়াখালী-৩) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ (বরগুনা-১)।
সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে সুপারিশ প্রণয়ন করবে বিশেষ কমিটি। একই সঙ্গে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে সম্প্রসারণের সুযোগও রাখা হয়েছে, যাতে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আরও বিস্তৃত রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ