বাড়িঅর্থনীতিরিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার, জুলাইয়ের প্রথম ২০ দিনেই এলো ১৮০ কোটি...

রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার, জুলাইয়ের প্রথম ২০ দিনেই এলো ১৮০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে রিজার্ভ ও রেমিট্যান্স—উভয় সূচকেই ইতিবাচক প্রবণতার চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বুধবার গণমাধ্যমকে জানান, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলারে (৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে মোট ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয় প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ